দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষে কৃষি যন্ত্র ব্যবহারে কৃষকের মাঠ দিব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর গম গবেষণা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে মাঠ দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রাজশাহী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকৌশলী ইসলাইল হোসেন।
বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষে কৃষি যন্ত্র ব্যবহারে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের কৃষি প্রকৌশলী জাকির মোঃ হোসেন, চিফ অপারেটর হাবিবুর রহমান ও যান্ত্রিক কৃষক ডা. আনোয়ার হোসেন। মাঠ দিবসে বক্তারা বলেন, স্বাভাবিকভাবে গম ও ভুট্টা চাষ করে যেখানে বিঘা প্রতি ১২ থেকে ১৩ মণ ফলন পাওয়া যায়। সেখানে বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষ করে বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ ফলন পাওয়া যায়। তাছাড়া বেড পদ্ধতিতে গম ও ভুট্টা চাষ করলে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পায় ফসল। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষক এই মাঠ দিবসে অংশ নেয়। পরে কৃষকদের মাঠ পরিদর্শন করা হয়।
আরএসআরএম’র স্টীল কনফারেন্স ও মতবিনিময়
দিনাজপুরে আরএসআরএম’র স্টীর কনফারেন্স ও মতবিনিময়-২০১৪ সোমবার রাতে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রতাব চন্দ্র, দিনাজপুর চেম্বার অব কমার্স’র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, আরএসআরএম’র নির্বাহী পরিচালক জুলফিকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরএসআরএম’র জিএম শফিকুল ইসলাম আজাদ, দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান চৌধুরী, রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যস্থাপনায় ছিলেন আরএসআরএম’র সিনিয়র এক্সিকিউটিভ আসাদুজ্জামান যাদু। অনুষ্ঠানে প্রকৌশরী, ব্যাংকার, রড ও স্টীল ব্যবসায়ী, নির্মাণ মিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানে হয়।
অনুষ্ঠানে আরএসআরএম’র পন্য সামগ্রী বিক্রি করার জন্য বৃহত্তর দিনাজপুর জেলার সেরা কয়েকজনকে পুরষ্কার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানে এক নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।