• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মামলায় আটকে আছে খাদ্য বিভাগের নিয়োগ

Parlamentঢাকা: মামলা সংক্রান্ত জটিলতার কারণে খাদ্য অধিদফতরের তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে নিয়োগ আটকে আছে। মামলা নিষ্পত্তি হলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলামের পক্ষে মঙ্গলবার সংসদে এতথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ওয়ার্কার্স পার্টির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খাদ্য অধিদফতরের তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে চলমান নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জেড আই খান পান্না ২০১৩ সালে একটি রিট দায়ের করেন। ফলে নিয়োগ প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। চলতি বছর ২৯ জানুয়ারি এই মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। বিধি মোতাবেক রায়ের  সার্টিফাইড কপি পাওয়ার পর রায় অনুযায়ি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থ বছরে সরকারি ভাবে ৩ লাখ ২০ হাজার ৫২২ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। ২০১৩-১৪ অর্থ বছরে গম আমদানির লক্ষ্যমাত্রা ২ লাখ ৫০ হাজার মেট্র্রিক টন। ২০১২-১৩ অর্থ বছরে কোনো চাল আমদানি করা হয়নি এবং এই অর্থ বছরেও (২০১৩-১৪) কোনো চাল আমদানি করা হবে না।

স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ১৩টি সিএসডি, ৬০৫টি এলএসডি এবং ৫টি সাইলো গুদাম সরকারি খাদ্যশস্য মজুদের জন্য ব্যবহৃত হচ্ছে। ২০০৯ সালে দেশের খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ছিলো ১৪ লাখ মেট্রিক টন। বর্তমানে এই ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ১৯ লাখ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। গুদামের ধারণক্ষমতা বৃদ্ধির আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের গুদামসমূহ নির্মিত হলে ২০১৫ সালে খাদ্য গুদামের ধারণক্ষমতা প্রায় ২১ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ