• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নোয়াখালীতে আ’লীগ নেতা অপহরণে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Hand Cupসিসি ডেস্ক: নোয়াখালীর চাটখিলে কালা রাসেল নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। আওয়ামী লীগ নেতা আবু হানিফ রিপনকে অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বাজারে হামলা চালিয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাত ৯ টার দিকে রিপন তার সিংবাহুড়া ওয়ার্ডে ব্যক্তিগত অফিসে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবুল আহমেদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরবাইকে আসা দু’হেলমেট পরিহিত অস্ত্রধারী তাকে অপহরণ করে নিয়ে যায়। রিপন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মানিক।
এ ঘটনার পর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা কালা রাসেলকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা চাটখিল বাজারে হামলা চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাস ভাঙচুর করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ও পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, পুলিশ অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছে। সেই সঙ্গে অপহরণকারী ও বাজারে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ