• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রৌমারীতে আ’লীগের ১২ নেতা বহিষ্কার

Awamili Flagরাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে দলীয় শৃংখলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় এবং দলীয় মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করায় ২জন চেয়ারম্যান প্রার্থী ৪জন ভাইস চেয়ারম্যান সহ ১২ জন আ’লীগ নেতা কে বহিষ্কার করা হয়েছে। দলীয় সুত্রে জানা গেছে, সোমবার জেলা আ’লীগের সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসি (মোটরসাইকেল), শেখ আব্দুল্লাহ (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ (উড়োজাহাজ), ওয়াজেদুল হক (পানপাতা), জাইদুল ইসলাম(বই), নুরুল হুদা আকন্দ (জাহাজ) এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় অধ্যক্ষ ফজলুল হক মনি, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর হক মন্ডল সহ ১২ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে একক প্রার্থী শহিদুল ইসলাম শালু (হাতি) এবং ভাইস চেয়ারম্যান পদে আবিদ শাহনেওয়াজ তুহিন কে (টেবিল ঘড়ি) দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ