• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সুপ্রিম কোর্টে সাংবাদিক-আইনজীবী হাতাহাতি

suprim-courtঢাকা : সুপ্রিম কোর্টে সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতিসহ সাংবাদিক নেতাদের বিরুদ্ধে জারি করা রুলের শুনানিকালে এ ঘটনা ঘটে।

বুধবার সকাল ১০টায় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুলের শুনানি শুরু হয়। শুনানি চলাকালে উপস্থিত আইনজীবীরা সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করলে হাতাহাতির সূত্রপাত হয়। ঘটনার পরে বিচারপতিরা এজলাস থেকে উঠে যান। এ সময় সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, প্রথম আলো সংক্রান্ত আদালত অবমাননার মামলায় দৈনিক সমকাল ও নয়াদিগন্তের সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকজন সাংবাদিককে বুধবার তলব করে হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ