• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

আলোচিত নূর হোসেনের ওয়ার্ডে ভোট ২ আগস্ট

ECঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বৃহিষ্কৃত কাউন্সিলর ও সাত খুন মামলার প্রধান আসামি মো. নূর হোসেনের ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন আগামী ২ আগস্ট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নারায়ণগঞ্জের জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে তফসিল আয়োজনের নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন রিটার্নিং অফিসার। সূত্র জানায়, এ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার করা হয়েছে নারায়ণগঞ্জের থানা নির্বাচন অফিসারকে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের একটি আদালতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৩৪ অনুযায়ীএকটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায়  নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম। এ ছাড়া সাত খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। পরে সেখানকার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করে। বর্তমানে ওই দেশের আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে।  এই দুটি কারণ দেখিয়ে ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে তাকে বরখাস্ত করা হয় এবং পদটি শূন্য ঘোষণা করে গত ২৮ মে গেজেট জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বরখাস্ত হওয়ায় ও মামলায় সাজা পাওয়ায় নূর হোসেন এ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

সূত্র আরো জানায়, আইন অনুযায়ী, যেকোনো পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ হিসেবে আগামী ৪ আগস্টের মধ্যে নির্বাচন করতে হবে কমিশনকে। স্থানীয় সরকার বিভাগ ও ইসির তথ্য মতে, চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি এবং সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের নেতা নূর হোসেন ছিলেন ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ