সিসি নিউজ: নতুন বাজেটে সমবায় সমিতির আয়ের উপর ১৫শতাংশ করারোপ প্রস্তাব প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড় চত্তরে নীলফামারী জেলাধীন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ও সমবায় সমিতির জাতীয় সংগঠন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) নীলফামারী জেলা শাখার যৌথ আয়োজনে জেলার বিভিন্ন সমবায় সমিতি অংশ গ্রহণ করেন।
নীলফামারী সদর উপজেলা শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন করেন কাল্ব জেলা ব্যবস্থাপক গোলাম ফরুক।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সমবায় একটি আর্থ-সামাজিক আন্দোলন। কৃষি নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ১৯০৪ খ্রিষ্টাব্দে দেশের পল্লী এলাকার উন্নয়ন কৌশল হিসেবে বাংলাদেশে সমবায় কার্যক্রম শুরু হয়। আর এই আন্দোলনকে এগিয়ে নিতে কৃষক, মৎস্যজীবি,তাঁতীসহ এ জাতীয় শ্রেণীতে এপর্যন্ত দেশে এক লাখ ৮৬ হাজার সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়েছে।
আর এসব সমবায় সমিতির সমবায়ীরা তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের দারিদ্র বিমোচন করে প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রেখে চলেছে।
এ অবস্থায় সরকার সমবায় সমিতিগুলোর আয়ের উপর ১৫ শতাংশ আয়কর আরোপের যে প্রস্তাব করেছে তা বাস্তবায়িত হলে সমাজে ব্যাপক হারে আয় বৈষম্য সৃষ্টি করবে। এতে সমবায় খাতে চরম বিপর্যয় ডেকে আনবে এবং সমবায় আন্দোলনের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
স্বল্প আয়ের মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও সমবায় খাতকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নুতন বাজেটে প্রস্তাবিত ১৫শতাংশ করারোপ প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সাধারণ সম্পাদক রশিদুল হাসান, জলঢাকা উপজেলার সাধারণ স¤পাদক নুর মো. নাছিম ও কিশোরগঞ্জ উপজেলার সাধারণ স¤পাদক শাহ মো. সিরাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সাধারণ স¤পাদক মো. খোকন প্রমুখ।