সিসি নিউজ: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার বিএনপি নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে গোড়গ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম , শ্রমিক দল নেতা গোলাম রহমান ডালু, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমূখ।