• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির জরুরী সভা

Dinajpur Map-1দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির জরুরী সভা সোমবার (২৯ জুন) দুপুরে সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতি সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় গত ১৬ জুন সমিতির সদস্য এ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম তারেক’র উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা হওয়ার পর প্রায় দুই সপ্তাহ পার হলেও অদ্যাবধি আসামীদের গ্রেফতার না করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় এ্যাডভোকেট তারেকের পক্ষে জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীদের আইনগত সহায়তা প্রদানে ঐকমত পোষণ করলে এই ব্যাপারে লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে আইনজীবী সমিতির পক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি লাঞ্চিত আইনজীবী তারিকুল ইসলাম তারেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সব শেষে সমিতির সভাপতি আজিজুল ইসলাম জুগলু এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।
সভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, আমিনুল ইসলাম তুফান, আনিসুর রহমান চৌধুরী, আসির উদ্দীন, আনম হাবিবুল্লাহ, শফিক আহমেদ, এমাম আলী, মেহেরুল ইসলাম, সলিমুল্লাহ সলিম প্রমূখ। সভায় আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. নুরুল ইসলামসহ অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ জুন দুপুরে সড়ক ও জনপথ অফিসের পূর্বপাশে অবস্থিত রোস্তম হোটেলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিক ও কর্মচারীদের হাতে এ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক লাঞ্চিত হন। এ ঘটনায় ওই দিন রাতেই এ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে হোটেল মালিক রোস্তম আলীসহ ৫ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪, জিআর নং-৩০১/১৫, ধারা ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭ দন্ড বিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ