• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হয় বিয়ে, না হয় মৃত্যু!

marrykill1435568166আন্তর্জাতিক ডেস্ক : হয় বিয়ে না হয় মৃত্যু! এমন দাবি নিয়ে আদালতে হাজির হলেন ভারতের মহারাষ্ট্রের মুব্রা শহরের ২৫ বছর বয়সি এক নারী।

সন্ত্রাস ও নাশকতা কর্মকাণ্ড আইনে গঠিত বিশেষ আদালতে (টাডা কোর্ট) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু সালেম নামের এক আসামিকে বিয়ের জন্য আবেদন করেছেন সায়্যেদ বাহার কাউসার নামের নারী।

ছয় পৃষ্ঠার আবেদনে বাহার কাউসার বলেছেন, ‘২০১৪ সালে লখ্‌নৌগামী একটি ট্রেনে আবু সালেমের সঙ্গে ধর্মমতে বিয়ে হয় আমার। কিন্তু বিয়ের বৈধ কাগজপত্র না থাকায় এ নিয়ে গুজব ছড়িয়েছে, যা আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।’

আবেদনে তিনি আরো বলেছেন, ‘জীবন অনেক জটিল হয়ে পড়েছে। এই মুহূর্তে আবু সালেমকে আদালতে গিয়ে বিয়ে করা ছাড়া আমার কোনো গতি নেই। অন্যথায় আত্মহত্যা করতে হবে আমাকে।’

বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী বাহার কাউসার আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন, আবু সালেমকে আধা ঘণ্টার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে আসার সুযোগ দেওয়া হোক। তার উপস্থিতিতে বিয়ের বৈধ কাগজপত্র তৈরি হলেই সে ফিরে যাবে। এ ছাড়া আদালতের কাছে তার কিছুই চাওয়ার নেই।

কিন্তু আদালত এ নিয়ে এখনো কোনো রায় দেননি। বিষয়টি নিয়ে ভারতের অধিকাংশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ