• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“মুস্তাফিজ কাটার” ব্যাঙ্গচিত্রের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম

137109_1সিসি নিউজ: বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকের সাপ্তাহিক রম্য ম্যাগাজিনে ভারতীয় দল ও বাংলাদেশি বোলার মুস্তাফিজকে নিয়ে সোমবার ছাপা হয় একটি ব্যাঙ্গচিত্র। ওই ব্যাঙ্গচিত্র নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘কুরুচিকর বিজ্ঞাপনের মাধ্যমে ভারতীয় দলকে লজ্জা দেওয়ার চেষ্টা বাংলাদেশের জনপ্রিয় দৈনিকের’।

প্রতিবেদনটিতে তারা ব্যাঙ্গচিত্রটি তুলে ধরে সদ্য শেষ হওয়া বাংলাদেশ-ভারত সিরিজে ভারতের লজ্জাজনক হারের কথাও উল্লেখ করে।

এর আগে সোমবার দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক রম্য ম্যাগাজিন ‘রসালো’র প্রচ্ছদে মুস্তাফিজুর রহমানের বিখ্যাত কাটার বিষয়ক একটি ছবি ছাপা হয়। এতে দেখা যায় একটি দোকানের নাম ‘টাইগার স্টেশনারি’, যার সাইনবোর্ডে একটি কাটার হাতে মুস্তাফিজ। নিচে লেখা- এখানে বাংলাদেশে প্রস্তুতকৃত মুস্তাফিজ কাটার পাওয়া যায়। এর নিচে টিম ইন্ডিয়ার সাত জন ক্রিকেটার একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে, যাতে লেখা- আমরা ব্যবহার করেছি, আপনিও করুন। উল্লেখযোগ্য হলো অধিনায়ক ধোনিসহ এই সাত ক্রিকেটারেরই মাথার অর্ধেক চুল চেঁছে ফেলা।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহফুজ রহমানের করা এই ফোটো ফিচারটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ