• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

পার্বতীপুরে ১৮ লাখ টাকা চুরি !

Stoleপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে কনফেকশনারী দোকানে সিঁদ কেটে ১৮ লাখ টাকা নিয়ে গেছে দূর্বিত্তরা। সোমবার গভীর রাতে শহরের খোলাহাটি রোডের হাঁসু কনফেকশনারীতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকান মালিক হবিবর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রাত ১২টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। যাওয়ার সময় তিনি ড্রয়ারের মধ্যে ১৮ লাখ টাকা তালাবদ্ধ করে রেখে যান। যার মধ্যে পার্শ্ববর্তী ডিম ব্যবসায়ী সাদেকুল ইসলামের ১লাখ ৮০ হাজার টাকা ছিল। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে দোকান খুলে ড্রয়ার ভাঙ্গা ও দোকানের ছাদের পিছনের টিন সেড কাটা দেখে হতবম্ব হয়ে পড়েন।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম বলেন, ১৮লাখ টাকা চুরির অভিযোগ পেয়ে তিনি দোকানটি পরিদর্শন করেছেন। তিনি রোড পাহারাদার ও কর্মচারীদের সাথে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ