• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ব্যবসায়ী খুন, খুনিদের বাসায় হামলা

Rangpur1435920103রংপুর : রংপুর নগরীর জুগিটারী এলাকায় ব্যবসায়ীকে বল্লম দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত খুনিদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে।

 পুলিশ জানায়, বুধবার ইফতারের পর নগরীর দুই নম্বর আর্মি চেক পোস্টের কাছে বাজারে এক দোকানদারের কাছে বাকিতে কলা চান স্থানীয় সন্ত্রাসী নয়ন ও মিজানুর। দোকানদার বাকি দিতে অস্বীকৃতি জানানোর কারণে সন্ত্রাসীরা দোকানদারের ওপর চড়াও হয়।

 এ সময় ব্যবসায়ী শহিদার সন্ত্রাসীদের নিবৃত্ত করতে গেলে সন্ত্রাসীরা ব্যবসায়ী শহিদারের ওপর হামলা চালায়। তারা বল্লম দিয়ে তার পেটে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় মারা যান শহিদার রহমান।

 এদিকে তার মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

 রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী হত্যাকা-ের কথা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। খুনিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ