• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টি২০ না খেলার আক্ষেপ মাশরাফির

masrafee11429728374খেলাধুলা ডেস্ক: ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে দারুন একটি জায়গা করে নিয়েছে। অথচ টি২০ ফরম্যাটে সেভাবে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি। সংক্ষিপ্ত ভার্সনের এ ক্রিকেটে ভালো করতে হলে প্রচুর পরিমানে টি২০ ম্যাচও খেলা চাই।

কিন্তু বাংলাদেশের ঘরোয়া লিগে পর্যাপ্ত পরিমাণে টি২০ ম্যাচের আয়োজন খুব একটা করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে এই ফরম্যাটে এখনও অনেক পিছিয়ে টাইগাররা। এ কারণেই সংবাদ সম্মেলনে অনেকটা আক্ষেপ ঝরে পড়ল টাইগার দলপতির কণ্ঠ থেকে। তিনি বলেন, ‘আমরাতো সেভাবে টি২০ ম্যাচ খেলারেই সুযোগ পাই না। ফলে এ ফরম্যাটে আমাদের ভালো করাটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।’

রোববার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচটি। এ ম্যাচকে কেন্দ্র করে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে বাংলাদেশ দলের অনুশীলন। পরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্বাগতিক দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টি২০ ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ টি২০ ক্রিকেটে ওদের বেশিরভাগ ক্রিকেটার যে পর্যায়ে খেলে আমাদের কোনো ক্রিকেটার কিন্তু সে পর্যায়ে খেলে না। এমনকি আমাদের ঘরোয়া লিগেও টি২০ খেলার কোনো সুযোগ নাই। যে কারণে আমাদের বেশিরভাগ ক্রিকেটারই  টি২০ খেলার সুযোগ পায় কম। এই জায়গায় থেকে অনেক কিছু মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু এতকিছু যদি আমরা এখনই চিন্তা করি তাহলে আমাদের ওপর বাড়তি চাপ তৈরী হবে।’

আন্তর্জাতিক এবং ঘরোয়াভাবেও বাংলাদেশ খুব বেশি টি২০ ম্যাচ খেলার সুযোগ পায় না। যতো বেশি টি২০ ম্যাচ খেলবে ঠিক ততোটাই এ ফরম্যাটের ক্রিকেটে উন্নতি করবে বাংলাদেশ দল।

এ বিষয়ে স্বাগতিক অধিনায়ক মাশরাফি বলেন, ‘টি২০তে আমাদের রেকর্ড ভালো নয়। কারণ টি২০ ম্যাচ আমরা খুবই কম খেলি। আমাদের মাঝে শুধুমাত্র একজন টি২০তে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। যে সারাবিশ্বে খেলে, সাকিব। আর ওদের তো আট থেকে দশজন ক্রিকেটার রয়েছে, যারা প্রতিনিয়ত সারা বিশ্বে টি২০ খেলে বেড়াচ্ছে। ওদের দলে অনেক তরুণ ক্রিকেটারও আছে। এ জায়গাতেই তারা এগিয়ে। তবে এটা শুধুই পরিসংখ্যান। মাঠে যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে খেলাটা অবশ্যই অন্যরকম হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ