• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রিটেনে মহানবীর কার্টুন প্রদর্শণীর উদ্যোগ

032আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে ইসলামবিরোধী একটি সংগঠন আগামী সেপ্টেম্বর মাসে লন্ডনে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে। আর এই প্রদর্শণীতে বক্তা হিসেবে থাকছেন ইসলামবিদ্বেষী বিতর্কিত ডাচ রাজনীতিবিদ গিয়ার্ট উইল্ডারস। শরীয়াহ ওয়াচ নামের ওই সংগঠনটি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে শরীয়াহ ওয়াচের পরিচালক অ্যান ম্যারি ওয়াটারস বলেন, বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ হিসেবে তারা এ আয়োজন করছেন। যারা বাক স্বাধীনতা রক্ষায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলেছেন এবং যারা এ কারণে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি এটি উৎসর্গ করা হবে।

এদিকে যুক্তরাজ্যের মুসলিম সংগঠনগুলো ইসলামবিরোধী সংগঠনটির এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার লন্ডনভিত্তিক মুসলিম সেফটি ফোরামের চেয়ারম্যান আজাদ আলী এক বিবৃতিতে বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শনীর প্রস্তাব মূলত ব্রিটিশ মুসলিমদের ধৈর্য্যের সীমাকে বিদ্রুপ করার একটা প্রচেষ্টা।  ইসলামবিরোধী গোষ্ঠীটির এমন সিদ্ধান্তকে যুক্তরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টির একটা সস্তা প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

আজাদ আলী বলেন, আমরা একটি ইতিবাচক আলোচনার মাধ্যমে এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজছি।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী সাধারণ সম্পাদক মিকদাদ ভার্সি বলেন, মহানবীর কার্টুন প্রদর্শনীর প্রস্তাব এটাই নির্দেশ করে যে ব্রিটেনে ইসলাম ভীতি (ইসলামোফোবিয়া) ব্যাপক আকার ধারণ করেছে। এটি মূলধারায় ও সবার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, যা ইসলামবিরোধীদের মধ্যে অধিক চরমপন্থী মনোভাব জাগিয়ে তোলার একটা প্লাটফর্ম করে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ