• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

কেরানীগঞ্জে বাসচাপায় দুই পুলিশ সদস্য নিহত

nihotoঢাকা : ঢাকার কেরানীগঞ্জে বাসচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মহসিন (৪০) ও কনস্টেবল কামরুল (৩০)।

শনিবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান জানান, রাতে কয়েকজন কনস্টেবলকে নিয়ে ওই এলাকায় ডিউটিতে ছিলেন এএসআই মহসিন। দায়িত্ব পালনকালে ঢাকা-মাওয়া সড়কের মোল্লারপুল এলাকায় রাস্তার পাশে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কার দেখে সেখানে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে দাঁড়ান মহসিন ও কামরুল। এ সময় গুলিস্তান-মাওয়া রুটের ইলিশ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহসিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং কামরুলকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ