• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করলে আন্দোলন

Workers1436081274ঢাকা: ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গার্মেন্ট শ্রমিক ওয়ার্কার্স ফেডারেশন। সেই সঙ্গে তারা সরকারি সিদ্ধান্ত অমান্যকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে।

রোববার জাতীয় প্রেক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি দেয়।

মানববন্ধনে টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, ‘শ্রমিকদের ঈদ বেতন বোনাস নিয়ে মালিকরা টালবাহানা করেন। এবার ঈদের আগে বেতন বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যাবেন শ্রমিকরা।’ ঈদের আগে শ্রমিক ছাটাই করা চলবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ‘আমরা শ্রমিকরা সারা বছর কাজ করি এই দুটি ঈদের জন্য। কিন্তু নানা সমস্যা দেখিয়ে মালিকরা আমাদের বেতন বোনাস দেন না। অথচ নিজেরা শপিং করেন দেশের বাইরে থেকে। কিন্তু এবার এটি হবে না। ঈদের আগে আমাদের বেতন বোনাস পরিশোধ না করলে কঠোর আন্দোলনে যাবো আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ