• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে ডলার চক্রের মুল হোতা গ্রেফতার

Handসিসি নিউজ: প্রতারক ডলার চক্রের প্রধান হোতা নওগাঁর মোজাম্মেল হক (২৪) নামের ব্যাক্তিকে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, নওগাঁর মহাদেবপুরের কাজিমুদ্দিনের ছেলে এরশাদ আলীকে (৩০) ডলার দেয়ার প্রলোভন দিয়ে প্রতারক ডলার চক্রের একটি দল সৈয়দপুর নিয়ে আসে এবং ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মারধর করে তার কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় টহল পুলিশ সৈয়দপুরের বসুনিয়া মোড় এলাকা থেকে শনিবার রাত ৮টায় এরশাদ আলীকে উদ্ধার করে। সে পুলিশের কাছে ঘটনার কথা জানিয়ে ৫ জনকে আসামী করে রাতেই সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ডলার চক্রের মুল হোতা নওগাঁর মোজাম্মেলকে একটি মোটর সাইকেল ও দুইটি ডলারসহ গ্রেফতার করে। এ সময় পালিয়ে যায় ডলার চক্রের অপর ৪ সদস্য।

এরা হলো নওগাঁর খোকন (৩৫), নীলফামারী সংগলশী গ্রামের ইসাদুল হক (২৮) ও সাহারুল (৩০), রংপুর বদরগঞ্জের আখতারুল (২৮)। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুল হোতাকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ