• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে ভিক্ষুক মুক্ত দিবস পালিত

unnamed4কিশোরগঞ্জ প্রতিনিধি: ভিক্ষুক মুক্ত দিবসের প্রথম বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে নীলফামারী কিশোরীগঞ্জ উপজেলায়।

রবিবার সকালে পুর্নবাসিত প্রায় দেড় হাজার ভিক্ষুকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করা হয়। উপজেলা চত্বরে সমাবেশ প্রধান অতিথি ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, কিশোরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান,উপজেলার ৯টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধি সহ এলাকার সুশীল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আসন্ন ঈদ উপলক্ষ্যে দেড় হাজার পূর্নবাসিত ভিক্ষুকদের একটি করে শাড়ী ও লুঙ্গী, এক কেজি করে চিড়া, দুই কেজি করে সেমাই ও চিনি,আধা কেজি করে মুড়ি, আড়াইশ গ্রাম করে খেজুর ও একটি করে কাঠাল গাছের চারা ও নগদ একশত করে টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য যে গত ২০১৪ সালে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় অনুদানের মাধ্যমে দেড় হাজার ভিক্ষুক কে পূর্নবাসীত করে উপজেলা পরিষদের পক্ষে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলা কে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছিল। সেই থেকে ওই উপজেলায় কোন ভিক্ষুক নেই। উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে তিন দিন ব্যাপী বৃক্ষ ও চারা মেলার উদ্ধোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ