• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছিটমহলে জমি বেচাকেনায় নিষেধাজ্ঞা

Sitসিসি ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে বিনিময় হতে যাওয়া ছিটমহলে যে কোনো ধরনের ভূমি বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগস্ট মাসে ১ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে ভারতীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সেদেশের ডেকান হেরাল্ড পত্রিকা।

তবে ছিটমহল বিনিময় সম্পন্ন হলে জমি বিক্রি করে এই অর্থ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নিজেদের বেছে নেয়া দেশে পাঠাতে পারবেন ছিটমহলবাসীরা।

দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় সামনে রেখে জমি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে কোনো অন্যায় সুবিধা গ্রহণের পথ রুদ্ধ করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি। গত ২২ জুন ভারত সরকার এই নিষেধাজ্ঞা জারি করে।

ভারতীয় সূত্রের বরাত দিয়ে ডেকান হেরাল্ড আরও জানায়, গত ১৬ জুন কলকাতায় ভারত ও বাংলাদেশের জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। যদিও ১ আগস্ট এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা তবে জমি হস্তান্তর বন্ধ থাকবে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত। নভেম্বরের ৩০ তারিখই ছিটমহলবাসীদের পছন্দ অনুযায়ী নিজের দেশ বেছে নেয়ার শেষ দিন।

এ ব্যাপারে উভয় দেশের কর্মকর্তারা যৌথভাবে ছিটমহলের জমির রেকর্ড ও বাসিন্দাদের ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে।

ডেকান হেরাল্ড আরও জানিয়েছে, সাধারণত ছিটমহলের বাসিন্দারা জমির ক্রয় বিক্রয় করে থাকেন মৌখিক ভিত্তিতে। নিজেদের দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ সীমিত হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই জমির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা রেজিস্ট্রেশনের সহায়তা নিতে পারেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ