• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

কাহারোলে ১৫ দিনের আইটি প্রশিক্ষনের উদ্বোধন

gasকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: আই সিটি ডিভিশন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কাহারোল উপজেলার ২টি ইউনিয়ন পর্যায়ে মহিলাদের জন্য বেসিক আইটি/আইসিটি লিটারেসি বিষয়ে ৫ জুলাই/১৫ তারিখে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে ১৫ দিনের প্রশিক্ষন উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান একেএম ফারুক, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, ৪নং  ইউপি চেয়ারম্যান আসম মোনোয়ারুজ্জামান ও ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।

দুঃস্থদের মাঝে চেক প্রদান
কাহারোল উপজেলা হলরুমে ৫ জুলাই/১৫ ইং তারিখ ৪ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল তার ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ৪২ জন দুঃস্থ্যদের মাঝে প্রত্যেকে ৩ হাজার করে টাকার চেক এবং ১০ জন নির্যাতীত দুঃস্থ্য মহিলাদের প্রত্যেকে ৩ হাজার করে টাকার চেক প্রদান করেন ও আগুনে বাড়ীঘর পোড়া ২০ জন ক্ষতিগ্রস্থ্যদের মাঝে প্রত্যেকে ৩ হাজার করে টাকা ও এক বান্ড করে ঢেউটিন বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান একেএম ফারুক, ৬নং রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, ৪নং  ইউপি চেয়ারম্যান আসম মোনোয়ারুজ্জামান ও ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়।
আওয়ামীলীগের ইফতার ও মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখা ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে ৫ জুলাই/১৫ ইং তারিখ রোজ রবিবার ইফতার ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আশরাফুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশের ও জনগনের সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

সংস্কৃত কলেজের উদ্যোগে বৃক্ষরোপন
কাহারোল উপজেলা সংস্কৃত কলেজের উদ্যেগে ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত। ৫ জুলাই/১৫ ইং তারিখ রোজ রবিবার ২ ঘটিকার সময় সংস্কৃত কলেজ চত্বরে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলদ ও বনজ বৃক্ষরোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি প্রধান উদ্যেক্তা ও বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কার্য্যকরী কমিটির সদস্য বাবু গোপেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আসিফ রেজা রুবেল, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মোঃ কামাল, উক্ত সংস্কৃত কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ