• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

প্রেমের নামে ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা : যুবক আটক

SAMSUNG DIGITAL CAMERA

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে হোটেল আকবরী থেকে প্রেমের নামে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাকালে যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।জানা যায়, শনিবার ১২টার দিকে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টিএসআই তাজুল ইসলাম ও এটিএসআই সুদর্শন কুড়ি অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের সাবেক ইঞ্জিনিয়ারের মেয়ে চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৭) শ্লীলতাহানির অভিযোগে প্রবাসী এক যুবককে আটক করে। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রিফাত নামের প্রবাসী ওই যুবক কেয়ার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে ওই হোটেলে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে লম্পট যুবক রিফাতকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

দেবপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মধ্যে নিহত ১, আহত ৩

চাঁদপুর সদর উপজেলার দেবপুরের পূর্ব পাশের এলোকায় চাঁদপুর থেকে যাওয়া সিএনজি ও হাজিগঞ্জ থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে মধ্যে নিহত হয়েছে একজন, শিশুসহ আরো আহত হয়েছেন তিন জন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত পৌনে ১০টার সময় দেবপুর এলাকায়। নিহত মো. সালেহ আহমদের ছেলে টিটু (১৪) ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনায় আহত পরিবারের বাকি লোকদের স্থানীয়রা উদ্বার করে চাঁদপুর ২৫০ সয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত টিটুর লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ