• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোশাররফ করিমের বিরাট সংবর্ধনা

মিলন ও মোশাররফ করিম

বিনোদন : টিভি রিয়েলিটি শো উটমার্কা বল সাবান গানের রাজা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সতেরো নাম্বর স্থান অধিকার করেছেন গানের রাজা ইরান আলী। সতেরো নাম্বার হলেও মনে মনে তার খুব গর্ব। তার ভাবনা- পনেরো কোটি মানুষের ভেতর সে ষোল জনের পরে। যা তা ব্যাপার না! তার গ্রামে আসা দিয়ে শুরু হয় নানা গল্প।

ইরান আগে থেকেই তার বন্ধুদের টাকা দিয়ে রেখেছিল সে গ্রামে আসলে যেন তাকে ভালো সংবর্ধনা দেয়া হয়। কিন্তু গ্রামে ঢুকেই সে যখন দেখে মাত্র চার পাঁচজন ছেলে-মেয়ে ফুলের মালা হাতে তাকে সংবর্ধনা দেয়ার জন্য দাঁড়িয়ে আছে তখন তার মেজাজ খারাপ হয়ে যায়। আরো মেজাজ খারাপ হয় যখন সে বাড়িতে গিয়ে দেখে বাড়িতেও তার সংবর্ধনা দেয়ার কোনো আয়োজন নেই।

ইরান যাকে ভালোবাসে তার নাম সাবিনা। সাবিনা অবশ্য তাকে ভালোবাসে না। কারণ সে অন্য একজনের বাগদত্তা। তবুও ইরান তাকে ভালোবাসে। পাগলের মতোই ভালোবাসে। আর এই ভালোবাসার জন্যই, সাবিনা পছন্দ করে বলেই তার গান শেখা। এই সতেরো নাম্বার হয়ে আসার পরেও সাবিনা তাকে খুব একটা পাত্তা দেয় না। আর এতেই জেদ চাপে ইরানের। সে সিদ্ধান্ত নেয়- এই গ্রামে এমপি, ডিসি, এসপিকে এনে সংবর্ধনা নেবে। মানুষকে সে দেখিয়ে দেবে সে আসলে কত বড় শিল্পী। কারা তাকে সংবর্ধনা দেয়। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি বিরাট সংবর্ধনা শিরোনামের নাটক।

সাগর জাহানের রচনায় ও শেখ সেলিমের পরিচালনায় নাটকে ইরানের চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, এসএম মহসিন, মিলন, তারিক স্বপন প্রমুখ। সম্প্রতি ঈদের জন্য নির্মিত এ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ