• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

ভারতে অনুপ্রবেশে ২ ছাত্রলীগ নেতা আটক

Atokব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন (২৭) ও আখাউড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম (২৬)। সোমবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা চেকপোস্ট সংলগ্ন জয়নগর সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিএসএফ।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে উপজেলা ছাত্রলীগের ওই দুই নেতা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। বিষয়টি বিএসএফ জানালে বিজিবির একটি দল মুচলেকা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে আনে। তারা বিজিবির হেফজাতে রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ