• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘খাবার অনুপযোগী’ চাল ফেরত দিলেন পৌর মেয়র

rice1436206066বাগেরহাট : বাগেরহাট পৌরসভায় ভিজিএফ কার্ডধারী দারিদ্র্যদের মাঝে বিতরণের জন্য আনা চাল ফেরত পাঠিয়েছেন পৌর মেয়র।

‘খাবার অনুপযোগী’ ও প্রতিটি বস্তায় ওজনে কম থাকায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান সোমবার বিকেলে খাদ্য গুদাম থেকে পাঠানো ১২ টন চাল ফেরত দেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার চার হাজার ৬২০ জন ভিজিএফ কার্ডধারীর মাঝে বিতরণের জন্য পাওয়া বরাদ্দের অংশ হিসেবে এই চাল পৌরসভায় পাঠানো হয়েছিল।

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান জানান, জেলা খাদ্য গুদাম থেকে পাঠানো চাল অতি নিম্নমানের, খাবার অনুপযোগী। তা ছাড়া বস্তাপ্রতি গড়ে এক থেকে দুই কেজি করে ওজনে কম রয়েছে। এ চাল পৌরবাসীর মাঝে বিতরণ করা সম্ভব না। তাই তা ফেরত দিয়েছি।

তিনি আরো জানান, পৌর এলাকার ভিজিএফ কার্ডধারীদের মাঝে ঈদুল ফিতরের আগে কার্ডপ্রতি দশ কেজি করে এই চাল বিতরণ করার কথা। গুদাম থেকে যদি ভালো চাল সরবরাহ করা হয়, তবে তা বিতরণ করা হবে, অন্যথায় এই খারাপ চাল বিতরণ করা হবে না।

চালের মান ও ওজন বিষয়ে জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এই চালের বয়স প্রায় এক বছর। তাই চাল যে একেবারে ভালো তা বলা যাবে না। তবে তা দুর্গন্ধযুক্ত বা পোকাযুক্ত না এবং খাবার উপযোগী।

তিনি দাবি করেন, চালের বস্তাগুলোর ওজন সঠিক রয়েছে। বাগেরহাট পৌরসভার বরাদ্দের রয়েছে ৪৬ হাজার ২০০ কেজি চাল। এর মধ্যে সোমবার যে ১২ হাজার কেজি চাল পাঠানো হয়েছিল, তার মধ্যে কয়েকটি বস্তার চালে একটু সাদাটে ভাব ছিল। দীর্ঘদিন খাদ্য গুদামে থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। আমরা এগুলো বদলে দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ