পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ঈদ উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এবারেও পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরের মধ্যে এক জোড়া নতুন ঈদ স্পেশাল ট্রেন চালুর সিন্ধান্ত নিয়েছে আগামী ১৫ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ।
দিনাজপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মঞ্জুর কাদির জানান, এবারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের আগে ও পরে ভীড় এড়াতে এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরের মধ্যে একজোড়া নতুন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন ২টি ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং ঈদের পরে ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রেলপথে চলাচল করবে। এই সময়ের মধ্যে স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল ৬ টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৩ টা ৫০ মিনিটে ঢাকায় পৌছাবে।
একইভাবে বিকেল ৫ টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এসে রাত ৩ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনে পৌছাবে। ঈদের আগেও পরে মোট ১০ দিন ট্রেন দুটি চলাচল করবে। যাত্রীদের জ্ঞাতার্থে ইতো মধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেন চলাচল সংক্রান্ত তথ্যাদি তুলে ধরে ব্যানার টাঙ্গিয়ে জানান দেয়া হয়েছে।