হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে বাংলাদেশ ও ভারত সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে বিজিবি। সোমবার দুপুর ১টায় বিজিবির সিপি ক্যাস্পে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিজিবির দিনাজপুর সেক্টরের নতুন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান, ৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল খন্দকার আব্দুর রাজ্জাক তরফদার, অপস অফিসার মেজর নাসির ইমাম রুমি, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, হিলি কাষ্টমস্ সহকারী কমিশনার মোঃ সাইফুর রহমান , হাকিমপুর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সহ অনেকে। বিজিবি কর্মকর্তারা সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে গণমাধ্যম কর্মীদের, ব্যাবসায়ী, রাজনৈতিক ব্যাক্তি, স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।