• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

দিনাজপুর পৌর বিএনপি’র ইফতার মাহফিল

BNP-LOgo1428858478দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার বিকেলে শহরের ফকিরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদৌস আহম্মেদ’র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার।
ইফতার ও দোয়া মাহফিলে পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, যুগ্ম  সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল ইসলামসহ পৌর ও ওয়ার্ড বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ