সিসি ডেস্ক: জেলার সদর উপজেলা ও সদর পৌরসভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বদলী হতে পারবেন না। এ ধরনের বদলীতে নিষেধাজ্ঞা দিয়ে সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলী নির্দেশিকা, ২০১৫’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ৫ জুন নির্দেশিকাটি জারি করা হয়। জানা গেছে, কয়েক মাস আগে শিক্ষক বদলীর নীতিমালা সংশোধন করে জেলার সদর উপজেলা ও জেলার সদর পৌরসভায় শিক্ষকদের বদলী খুলে দেওয়া হয়। এতে প্রচুর আবেদন পড়ে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় সুযোগটি বাতিল করা হল।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলীর ক্ষেত্রে অন্যান্য নিয়ম আগের মতোই আছে।