নওগাঁ: জেলার সদর থানার গোয়ালিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একই পরিবারের দুই জনসহ চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর থানার গোলালিয়া মহল্লার বনিজ উদ্দীনের ছেলে বাবু (৩০), বাবুর ভাতিজা তয়াজ উদ্দিনের ছেলে ইনতাজ (২১), একই এলাকার লগরদির ছেলে দিলবর (৪৫) ও সদর উপজেলার রঘুনাথপুর মহল্লার মনির হোসেন (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে দিলবর ও মনির সেপটিক ট্যাংক পরিষ্কার করা জন্য নামে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বের হয় না। তাই বাবু ও তার ভাতিজা ইনতাজ তাদের উদ্ধারে ওই সেপটিক ট্যাংকে ঢোকে। কিন্তু তারাও বের না হওয়ায় উপরে থাকা স্থানীয়দের সন্দেহ হয়। তারা ট্যাংকির উপরের ঢাকনা খোলার পর ওই চার জনকে মৃত অবস্থায় দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।