সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে চওড়া নদীতে ডুবে সুমী (১২) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। গত সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। সুমী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ইউনিয়নের সিপাইগঞ্জ বাজার এলাকার ঠকপাড়ার আব্দুল আজিজের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সহপাঠিদের নিয়ে বাড়ীর পাশে নদীর মাজারের ঘাটে গোসল করতে যায় সুমী। গোসল শেষে সহপাঠিরা নদীর তীরে উঠে এলেও সুমীকে কোথাও দেখতে না পেয়ে তার পরিবারকে খবর দেয় । এরপর গ্রামের লোকজন নদীতে খুঁজতে থাকে। বেলা তিনটার দিকে নদীর ভাটির দিকে ডাঙ্গীর ঘাট নামক স্থান থেকে সুমীর মৃত দেহ উদ্ধার করা হয়।
নিহত সুমী সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।