সিসি নিউজ: বজ্রপাতে মঙ্গলবার দুপুরে নুরন্নাহার বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত ওই গৃহবধু নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। ঘটনার দিন সকালে তিনি মাঠে গরু চড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।