• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

photo chilmari-7-7-15মোঃ হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে ঐতিহ্যবাহি চিলমারীসহ নৌ-বন্দর রক্ষার দাবিতে মঙ্গলবার সকালে রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি’র আয়োজনে মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশ করেছে ভাঙ্গন কবলিত উপজেলার শতশত মানুষ।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন থেকে চিলমারীকে রক্ষার দাবিতে এবারে জোড়গাছ পুরাতন বাজার এলাকার নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ভাঙ্গন কবলিত এলাকার শতশত মানুষ। মঙ্গলবার সকালে শতশত মানুষ ব্রহ্মপুত্র নদের তীরে দাঁড়িয়ে নদী ভাঙ্গন রোধে কায্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে বিভিন্ন বয়সের নারী পুরুষ প্রায় ১ কিঃমিঃ জুড়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তাদের হাতে ভাঙ্গন প্রতিরোধ র্কায্যকর ব্যবস্থা গ্রহনের বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও পস্নার্কাড ছিল। পরে এক সমাবেশে প্রতিরোধ কমিটির প্রধান সন্ময়কারী নাহিদ নলেজ, জেলা কমিটির সাংগঠনিক জমিউল ইসলাম বিদ্যুৎ, উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

যুবদলের ইফতার মাহফিল
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট ইউনিয়ন যুবদলের আয়োজনে সমবার বিকালে উপজেলা পাম্পমোড় এলাকায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় থানাহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আঃ মতিন সরকার শিরিন, উপজেলা যুবদলের সভাপতি সাদাকাত হোসেন, যুবদলের লোকমান, মিঠন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ