• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়িতে বনবিভাগের জায়গা দখল

Dokolমোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের মধ্যপাড়া রেঞ্জের আওতায় ভবানীপুর বিটের শিবনগর ইউনিয়নে সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান (৬০) ও তার দুই পুত্র মোঃ রুয়েল (৩৫), মোঃ সুমন (৩২) এবং মহেশপুর গ্রামের মৃত কুদ্দুস এর পুত্র জাহাঙ্গীর আলম (২৫) মিলে শিবনগর মৌজার ১০১৪ দাগের ২.৪৬ একর জমি অবৈধভাবে দখল করে গাছ লাগিয়েছেন। অভিযোগে জানা যায়, ওই দাগের সম্পত্তির উপরে বনবিভাগের বিপুল পরিমান গাছ লাগানো ছিল। রাতের অন্ধকারে ঐ দাগের সম্পত্তির গাছ কেটে খোলা মাঠ বানিয়েছেন। এখন সেই জায়গা দখল করে নিয়েছেন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ রেজাউল হক বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এলাকায় সরকারের পক্ষে বন বাগানের উডলড বাগান কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় নির্বাচিত ভূমিহীন পরিবার সমূহের মধ্যে গত ১লা জুলাই ২০০৪ সালের একটি চুক্তি সম্পাদিত হয়। চুক্তি নামা তারিখ হইতে পরবর্তী দশ বৎসর পর্যন্ত বলবৎ থাকিবে। পরবর্তীতে বাগানের গাছ বিক্রয় করে সমপরিমান বিক্রয় অর্থ চুক্তি দাতা পেয়ে থাকবেন। কিন্তু বর্তমান চুক্তি করা বনবিভাগের বাগানে এখন কোন গাছ নেই। ঐ দাগের জায়গা বর্তমান দখল হয়ে গেছে। উক্ত ভূমিদস্যু ও বনের গাছ চোরদের বিরুদ্ধে বনবিভাগ কর্তৃক আদালতে বেশ কয়েকটি মামলা রয়েছে। বর্তমান মামলা গুলি চলমান রয়েছে। বনবিভাগের জায়গা দখল হয়ে গেল এ ব্যাপারে ভবানিপুর বিটের বিট কর্মকর্তার সাথে গতকাল মঙ্গলবার মুঠোফোনে কথা বললে তিনি জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

৪০ বোতল ফেন্সিডিল আটক
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ ঢাকাগামী রুপালী এন্টারপ্রাইজ গাড়ীতে তল্লাশী চালিয়ে ২০ হাজার টাকার ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেন। সোমবার ৬ই জুলাই ফুলবাড়ী থানার  অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ গোপন সূত্রের সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার এএসআই মোঃ নুরুজ্জামানকে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার সামনে গাড়িটি থামিয়ে তল্লাশী চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগটি থানায় এনে খুলে তল্লাশী চালালে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায় বলে জানান। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ এর সাথে গতকাল মঙ্গলবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাদক আটকের কথা জানান।

১ মাসে ৪০ জন মাদকসেবী আটক
দিনাজপুরের ফুলবাড়ী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে গত ১ মাসে ৪০ জন মাদকসেবী আটক। ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ গত মে মাসে যোগদান করার পর ফুলবাড়ী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকব্যবসা সম্পূর্ণরুপে বন্ধ করেছেন। তিনি দায়িত্ব ভার পাওয়ার পর প্রায় ৩০ থেকে ৪০ জন মাদকসেবী ও ব্যবসায়ীদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। প্রতি মাসে পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক বিক্রয় ও সেবন কারীদেরকে গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছেন। ফুলবাড়ী উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যদেরকে মাদকবন্ধ কল্পে সর্বাত্তক সহযোগীতা চেয়েছেন। এ ব্যাপারে ফুলাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ এর সাথে গতকাল মঙ্গলবার মুঠোফোনে আইনশৃঙ্খলা বিষয়ে কথা বললে তিনিি জানান একটি কুচক্র মহল পুলিশ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছেন। আমি দায়িত্বভার পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষার্থে সবরকম কার্যক্রম অব্যাহত রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ