• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিরিরবন্দরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

IMG_0006দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে মনুষ্যত্বের পরিবর্তন করতে শিক্ষর কোন বিকল্প নেই। তিনি বলেন, সংস্কৃতি এবং খেলাধুলার মাধ্যমে আত্মার বিকাশ ঘটাতে হবে। প্রশাসন এখন জনমুখী ও জনগনের সেবক।
তিনি মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, ভাইস চেয়ারম্যান নূর আলম সরকার দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়, চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান সুনিল কুমার সাহা, আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, অধ্যক্ষ আহসানুল হক মুকুল, অধ্যক্ষ আখতারা বেগম, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, আরিফুল আলম প্রমুখ।
মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, চিরিরবন্দর উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ