• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

Nihotoকুড়িগ্রাম: সদর উপজেলার নয়ারহাটে জমি নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন। উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট বাজারে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নয়ারহাটের শরীফ মুহরি গ্রুপের সঙ্গে গফুর গ্রুপের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে নয়ারহাট বাজারে শরীফ মুহরি গ্রুপের লোকজন গফুর গ্রুপের লোকজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গফুর গ্রুপের গহর আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৭) ঘটনাস্থলেই বল্লমের আঘাতে নিহত হন। এ সময় দু’পক্ষের আরও ২০ জন আহত হন।

আহতরা হলেন- লোকমান (৪০), শেখ সাহেব (৪৫), ময়েজউদ্দিন (৫৫), দুলাল (৪০), ছলি (৪৫), শামীম (৩০), রোস্তম (২৫), কামাল (২২) ও হযরত আলীসহ (৪৫) ২০ জন। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. ইসতেশাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আরজুর ছেলে সিরাজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ