• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে পুলিশ সুপারের মতবিনিময় সভা বর্জন করলেন সাংবাদিকরা

Sovaনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার থানা পুলিশের মতবিনিময় সভা বর্জন করলো উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। জেলায় যোগদানকারী নবাগত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান মঙ্গলবার সকালে ডোমার থানা পরির্দশন উপলক্ষ্যে থানা চত্বরে একমতবিনিময় সভার আয়োজন করে ডোমার থানা পুলিশ।
ওই সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশ গ্রহণের কথা থাকলেও উপজেলার এক সাংবাদিক নেতা ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করার প্রতিবাদসহ থানার ভারপ্রপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে
উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা ওই সভা বর্জন করেন।
ডেমার সাংবাদিক সমিতির সভাপতি আবউ ফাত্তাহ পাখি, ডোমার প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, বিভিন্ন সময়ে ডোমার থানা পুলিশের অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী ও তার ছেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াছিন মোহাম্মদ সিথুনের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের নামে আদালতে চুড়ান্ত অভিযোগ দাখিল করেন। এছাড়াও ডোমার রিপোটর্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদ্দুজ্জামান হিল্লোলকে মিথ্যা অভিযোগে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রনি করে ডোমার থানা পুলিশ।
এনিয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহর ও ওসি মোয়াজ্জেম হোসেনের অপসারণের দাবিতে বেশ র্দীঘ দিন থেকে আন্দোলন করে যাচ্ছে উপজেলার সকল সাংবাদিকরা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পুলিশ সুপারের মতবিনিময় সভা বর্জন করেন সাংবাদিকরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত  ডোমার থানা পুলিশের সকল সভা ও সংবাদ বর্জন অব্যাহত থাকবে বলেন জানান এই সাংবাদিক নেতারা।
ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রওশন রশীদ জানান, ‘ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজ্জাফর হোসেন ও তার ছেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াছিন মোহাম্মদ সিথুন ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেনসহ থানা পুলিশের বিভিন্ন অনিয়মের খবর পত্রিকায় প্রকাশ করায় ওসি ওই দুই জনের উপর ক্ষিপ্ত হয়ে গত বছরের ৫ জানুয়ারীর দশম সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সহিংসতার ও অগ্নিকান্ডের মামলায় মোজ্জাফর ও সিথুনের নাম জড়িয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’
মঙ্গলবার মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য আমাদেরকে (সাংবাদিক) আমন্ত্রণ জানানো হলে আন্দোলনের ধারাবাহিকতায় ওই সভা বর্জন করি আমরা।
এ ব্যাপারে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, সাংবাদিকরা আমার অনুষ্ঠান বর্জন  করেছে এটা আমার জানা নেই। তবে বিটিভি, দেশ টিভিসহ অনেক সাংবাদিকই এসেছিলো। শুধু  বিএনপি ও জামায়াত পন্থী সাংবাদিকরা আসেন নাই।
ওসির বক্তব্যে প্রতিবাদ জানিয়ে ডোমার রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক বলেন, ‘নিজেকে  বাঁচাতে ওসি বাংলাদেশ টেলিভিশন ও দেশ টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধিকে অনুরোধ করে আনেন। কিন্তু ডোমার উপজেলা ও নীলফামারী জেলার অন্যন কোন সাংবাদিক আসেনি।’
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে পুলিশের ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপিত খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ