দিনাজপুর প্রতিনিধি: জাগপা সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধান ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ী করবেন ও উষ্কানি দেয়ার চেষ্টা করবেন না। আল্লাহ-রাসুল (সা:) এর অবমাননা বাংলাদেশ সইবে না। গাফ্ফার চৌধুরীর কথা শুনে মনে হয় ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়।
তিনি বলেন, ভোটারবিহীন দখলদার জালিম সরকারের কাছে আইনের শাসন ও ইনসাফের প্রত্যাশা করে কোন ফায়দা হবে না। এমনকি কারাগারে আটক বন্দি নেতাদের জীবনেরও নিরাপত্তা নেই। নাসির উদ্দীন পিন্টুর পর বিএনপি নেতা মোসলেমউদ্দীনের মৃত্যু কিসের আলামত? সম্মানিত প্রধান বিচারপতি যথার্থই বলেছেন-বিচার বিভাগের হাত অনেক লম্বা। কিন্তু মনে রাখা ভালো সর্ব শক্তিমান আল্লাহর ক্ষমতার সিমা-রেখা নেই। ডিভাইন জাস্টিসের অনেক নমুনা এ দেশের ইতিহাসে আছে।
তিনি মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকভবনে দিনাজপুর জেলা জাগপা আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
শফিউল আলম প্রধান বলেন, ৭১-৭৫এর কম্বল চোরাদের ইতিহাস দেশবাসি জানে। আর এদের জামানায় লুটের নামে পচাঁ গম আমদানি করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। সাবুদ প্রমাণ সত্যেও লুটেরা, দূর্নীতিবাজদের বিচার হয় না। বিচারের বাণী নিরবে নিভৃতে কাঁদে। প্রধান বলেন, ছাত্র ও তরুনদের মহাজাগরণ ছাড়া এ অচল অবস্থার অবসান হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
দিনাজপুর জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দিন চৌধুরী মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান খোকনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক মুকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টু, জেলা ন্যাপের সভাপতি নেতা মঞ্জুরুল আলম, জামায়াত নেতা এ্যাড. মাঈনুল ইসলাম, কেন্দ্রীয় যুব জাগপার সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, জেলা জাগপার সহ-সভাপতি মাহবুবুল আলম ননী, জেলা জাগপা নেতা নুরুন্নবী, ইসতিয়াকুল আলম, ওয়ামি আলভী তুহিন, মাসুদ রানা, রফিকুল ইসলাম, মোঃ পারভেজ, তাজুল ইসলাম, যুব জাগপা নেতা ইমরুল কয়েস রুপম, আসাদুজ্জামান চৌধুরী বুলেট, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগম, জাগপা ছাত্রলীগের জেলা সভাপতি মেহেদী হাসান, মোঃ মাজেদ প্রমুখ।
জেলা আইনজীবী ফোরামের ইফতার ও দোয়া মাহফিল
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আইনজীবী ফোরাম জেলা ইউনিট সভাপতি এ্যাড. আব্দুল হালিম’র সভাপতিত্বে ও ফোরাম নেতা আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক’র সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, সিনিয়র আইনজীবী আলহাজ্ব মোঃ খয়রাত আলী।
ইফতার ও দোয়া মাহফিলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল আমিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তৈমুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী ফোরামের সহ-সভাপতি মইনুল ইসলাম, মোঃ আসির উদ্দীন, কোষাধ্যক্ষ এমাম আলী, যুগ্ম সম্পাদক মো. রাশেদুল ইসলাম মানিক, আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুর রহমান, সিনিয়র আইনজীবী মো. আবু তালেব, মো. আব্দুস সাঈদ, মো. আইনুল বারী, মো. সিরাজুল ইসলাম, এ্যাড. মোঃ আব্দুল লতিফ, মোঃ সাইফুল হক, আইনজীবী ফোরাম নেতা আনোয়ারুল আজিম খোকন, আলহাজ্ব মো. মিজানুর রহমান, মো. ফিরোজ ইব্রাহিম, মো. আব্দুল বাকী, মো. মশিউর রহমান, মো. তারিকুল ইসলাম তারেক, নাগমা পারভীন জেবা, মাহফুজুর রহমান খান বিপুলসহ আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতির নেতাকর্মী এবং অন্যান্য সুধীজন অংশগ্রহন করেন। আলাচনা শেষে দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।