• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

নয় বছর কোমায় থাকার পর মৃত্যু

mumbai-blasts-survivor_650x400_41436251946সিসি ডেস্ক: নয় বছর কোমায় থাকার পর মৃত্যুবরণ করলেন ভারতের পরাগ সাওয়ান্ত নামের ২৬ বছর বয়সী এক তরুণ। এনডিটিভি জানিয়েছে ২০০৬ সালে মুম্বাই শহরের লোকাল ট্রেনে ৭/১১ সিরিজ বোমা হামলার ঘটনায় জীবিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন পরাগ। ওই হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। আর এ কারণেই এক দুইটি বছর নয়, দীর্ঘ নয়টি বছর তাকে কোমায় থাকতে হয়েছে। আর সে অবস্থাতেই মঙ্গলবার সকালে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে মারা গেছেন তিনি।

তার মৃত্যুর পর হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,‘সকাল ৬ টার পর থেকেই তার শারিরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এরপর হঠাৎ করেই শ্বাসযন্ত্রের সংক্রমন দেখা দেয় তার। সব ধরনের প্রচেষ্টা করা স্বত্তেও পরাগকে কোমা থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ফলে জুলাই ৭, ২০১৫ তারিখে সকাল ৬টা ৪৫ মিনিটে শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন পরাগ।’

ঘটনার দিন ২০০৬ সালের জুলাইয়ের ১১ তারিখে পরাগ কাজ শেষ করে ভিরার বাউন্ড নামের একটি লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সেসময় একটি সিরিজ বোমা হামলার অংশ হিসেবে মিরা রোডের কাছে ট্রেনটির একটি কামড়ায় বোমা বিস্ফোরণ করা হয়। ওই সিরিজ বোমা হামলার ঘটনায় সেদিন মুম্বাইয়ে কমপক্ষে ২শ লোক নিহত হয়েছিলেন। আর আহত হয়েছিলেন প্রায় ১ হাজার মানুষ। আহতদের মধ্যে একজন ছিলেন পরাগ। নয় বছর ধরে তার পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে, তিনি আবার আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। কিন্তু তাদেরকে নিরাশ করে সব কিছু থেকে চিরবিদায় নিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ