সিসি নিউজ: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় অভিযোগপত্র গ্রহণ করে কাউন্সিলর নুর হোসেনসহ পলাতক ১৩ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতই ৮ এপ্রিল ওই হত্যাকাণ্ডের দুইটি মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ।
আজ বুধবার সেই অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেছিলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী ও একটি মামলার বাদী সেলিনা ইসলাম। তিনি দাবি করেন, যারা হত্যাকাণ্ডে অর্থায়ন করেছে, অভিযোগপত্রে তাদের বাদ দেয়া হয়েছে। তবে আদালত সেই নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন।
এই মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এদের মধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ২২ জন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র্যাব-১১ কয়েকজন সদস্য। তিনদিন পর তাদের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
বিবিসি বাংলা