• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী বিএনপির সাংবাদ সম্মেলন

unnamed6নীলফামারী: গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার অগ্রগতি অবহিত করণ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে নীলফামারীতে জেলা বিএনপি। বুধবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুজ্জামান জামান।  জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম রহমান ডালু, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক এনামুল হক এনাম, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সসহ জেলা বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান বলেন, নীলফামারী জেলার বর্তমান নেতৃত্ব নিয়মতান্ত্রিক, আইননিষ্ঠ, আধুনিক সংবেদনশীল ও অংশগ্রহণমূলক রাজনীতিকে প্রাতিষ্ঠানিককরণের উদ্দেশ্যে ও দলের নেতাকর্মীদের সক্রিয় করা হয়েছে। এ জন্য দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কাউন্সিল, নারী ও তরুণ নেতৃত্ব, নারী ও তরুণ নেতৃত্বর বিকাশে প্রশিক্ষণ, গণতন্ত্র ও সংস্কার বিষয়ক কর্মশালা এবং দলীয় সদস্যপদ নিবন্ধন ও ডেটাবেজের কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ