লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুত স্পৃষ্ট হয়ে জাকের হোসেন(২৫)নামে এক বিদ্যুত শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিরামে চৌধুরী মোড়ে বিদ্যুত পিলারে কাজ করার সময় তারে জড়িয়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাকের হোসেন কালীগঞ্জ উপজেলার কাশিরামে চৌধুরী মোড় এলাকার আব্বাস আলীর ছেলে এবং তিনি একজন বিদ্যুত শ্রমিক ।
তুষভান্ডার ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, চৌধুরী মোড়ে একটি বিদ্যুত পিলারে কাজ করছিল জাকের হোসেন। এসময় বৈদ্যতিক তারে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুর্বতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে গুর্বতর আহত অবস’ায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস’্য কমপেৱক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।