• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর রেলওয়ে থানায় নবাগত ওসি লুৎফর রহমানের যোগদান

Saidpurসৈয়দপুর: সৈয়দপুর রেলওয়ে থানায় (জিআরপি) নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে একেএম লুৎফর রহমান যোগদান করেছেন। গত ৬ জুলাই তিনি ওই পদে যোগদান করেন। এর আগে তিনি গত বছরের (২০১৪) পহেলা অক্টোবর থেকে চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানায় ওসি’র পদে কর্মরত ছিলেন।

সম্প্রতি তাকে পাবর্তীপুর রেলওয়ে থানা থেকে সৈয়দপুর রেলওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলী করা হয়। তিনি সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. সাজু মিঞা’র স্থলাভিষিক্ত হলেন। এর আগেও পরিদর্শক একেএম লুৎফর রহমান গত ২০১৪ সালে প্রায় ৪ মাস সৈয়দপুর রেলওয়ে সার্কেলের আইআরপি’র দায়িত্ব পালন করেন।

এছাড়াও লুৎফর রহমান বিগত ১৯৯৮ সালে সৈয়দপুর থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত থাকা অবস্থায় অত্যন্ত দতা ও সুনামের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেন।

দুই সন্তানের জনক একেএম লুৎফর রহমানের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামে। সৈয়দপুর রেলওয়ে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) একেএম লুৎফর রহমান তাঁর ওপর অর্পিত দায়িত্ব- কর্তব্য ন্যায়,নিষ্ঠা, সত্যতা ও দতার সঙ্গে যথাযথভাবে পালনে জন্য সকলের পূর্ণসার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ