• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

দিনাজপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

IBBL Ifter Pic 09-07-2015দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ দিনাজপুর শাখার উদ্যোগে ‘‘সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার বিকেলে স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন স্টেশন রোডস্থ জেলা আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মেহরাব আলী। ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মোঃ সানারুল হক বসনিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মোঃ শাহজাহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের সহকারী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, হামদ নাত পেশ করেন সহকারী কর্মকর্তা মোঃ আহসান হাবীব। অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা,  নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুঈদ, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের পরিচালক এএসএম ইব্রাহিমসহ চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ