দিনাজপুর প্রতিনিধি : জেলার চিরিরবন্দরে উন্মুক্ত জলাশয়ে পুলিশের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং চিরিরবন্দর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে চিরিরবন্দরের কাঁকড়া নদীতে উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরন উৎসবে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার। এ সময় চিরিরবন্দর থানা অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ্, কারেন্টহাট কলেজের অধ্যক্ষ জালাল উদ্দীন মজুমদার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোরশেদ উল-আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপসহ চিরিরবন্দর থানার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।