• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে নৌকা থেকে ফেলে দিয়ে যুবককে হত্যা

Hottaদিনাজপুর প্রতিনিধি :জেলার বিরলে নৌকা থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে মর্তুজা রহমান বাবু (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে মুরারীপুর গ্রামের পার্শ্ববর্তী পূর্ণভবা নদীর লালমাটিয়া ঘাটের এই ঘটনা ঘটে। নিহত মর্তুজা রহমান বাবু বিরল উপজেলার মুরারীপুর গ্রামের ওয়াসিমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে নিহত মর্তুজা রহমান বাবু বিরল উপজেলার পুনর্ভবা নদীর লালমাটিয়া ঘাট দিয়ে নৌকাযোগে নদী পাড় হচ্ছিল। এ সময় ওই নৌকায় একই গ্রামের পল্লী চিকিৎসক মাজেদুর রহমান ছিল। নৌকায় নদী পাড় হওয়ার সময় বাবু ও মাজেদুরের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাজেদুর বাবুকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দিলে সাতার না জানায় বাবু নদীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে তার স্বজনরা খোঁজাখুঁজি করে নদী হতে তার লাশ উদ্ধার করে।
ঘটনা পুলিশকে জানালে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে নিহত বাবুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পল্লী চিকিৎসক মাজেদুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বিরল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ