• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম এ আজিজের জানাজা বাদ জুম্মা

sylhet1436469424সিলেট : জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিয়ানীবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আজিজ আর নেই।

বৃহস্পতিবার বিকেলে তিনি নগরীর কালিঘাটস্থ মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

মৃত্যুকালে এম এ আজিজের বয়স হয়েছিল ৯৮ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে এম এ আজিজের মৃত্যুর সংবাদ শুনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ টেলিফোনে তার ছেলের সঙ্গে কথা বলে সমবেদনা প্রকাশ করেছেন।

এ ছাড়া এম এ আজিজের মৃত্যুর সংবাদ শুনে কালিঘাটস্থ তার মেয়ের বাসভবনে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, প্রাক্তন সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক জগলু চৌধুরী, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন প্রমুখ।

এম এ আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুমআ বিয়ানীবাজারস্থ ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে এম এ আজিজের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ