• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

রংপুরে মটর শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার

Lasরংপুর: নগরীর আর কে রোডের দেশ ক্লিনিকের সামনে থেকে এক মটর শ্রমিকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই কিবরিয়া জানান, নিহত মটর শ্রমিকের নাম লিমন (২৫)। কে বা কারা নৃশংসভাবে জবাই করে লাশ ফেলে পালিয়ে গেছে জানা যায়নি।
তিনি আরও জানান, লিমন ওই এলাকায় বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে বের করা হবে।
কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, লিমনের বাবার নাম সুলতান, বাড়ি নগরীর খলিফাটারী এলাকায়। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ