ঢাকা: পল্টন ও আশুলিয়া থেকে ২৫ লাখ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম। তবে তিনি বিস্তারিত তথ্য জানাননি।
এ বিষয়ে দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
উৎস: বাংলামেইল