নাটোর: সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুণ্ড (৭৫) ও তার স্ত্রী চিত্তা রানী কুণ্ডুকে (৬৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোরে উপজেলার কলম ইউনিয়নের পার সাঐল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ননী গোপাল কুণ্ডু একই গ্রামের বাকু কুণ্ডুর ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে ননী গোপাল কুণ্ডুর মৃতদেহ ঘরের বাইরে এবং চিত্রা কুণ্ডুর মৃতদেহ বাড়ির উঠানে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।